জবিস্থ পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষাণা করা হয়েছে। গত (১৭ই মার্চ) নাজমুল হাসান মুন্নাকে সভাপতি ও মোঃ রায়হান কে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন উপদেষ্টামন্ডলীর সদস্যবৃন্দ।

আগামী ৩০ কার্যদিবসের মধ্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার জন্য সভাপতি মুন্না ও সাধারণ সম্পাদক রায়হানকে উপদেষ্টামন্ডলীর সদস্যবৃন্দ বলেনন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ মাহমুদুল হাসান, সাখাওয়াত হোসেন শুভ, সানাউল্লাহ আফরান,ইমতিয়াজ মাহমুদ, এস কে তন্ময়, শাহরিয়ার হোসেন,আবু সালেহ আপন।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ অহিদুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম সাগর, সৈয়দ মোহাম্মদ নেওয়াজ, ওমর ফারুক প্রিন্স, নিবিড় নোমান খান,শাহরিয়ার শাকিল, জাহিদুল ইসলাম, ফারিয়াতুন নেহা।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোনায়েম হাসিব,মোঃ জহিরুল ইসলাম শুভ, এস এম হাসিবুল হাসান, মোঃ ইমরান খাঁন,আরিফা আক্তার মিতু, মোঃ রিয়াজ হোসেন, জাইফ মেহেদী, উম্মে হানি।

দপ্তর সম্পাদক ও প্রচার সম্পাদক পদে রয়েছেন যথাক্রমে হাসিবুর রহমান স্বাধীন, সাইফুল ইসলাম রেহান।

নব নির্বাচিত সভাপতি নাজমুল হাসান মুন্না বলেন, আমরা চেষ্টা করব পটুয়াখালী জেলার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় অধ্যায়নরত সকল শিক্ষার্থীদের বিপদে আপদে পাশে থেকে তাদের সার্বিক মঙ্গল করতে।

সোহেল/এএস