৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ক্যালকুলেটর ও সব ধরনের ইলেকট্রনিক যন্ত্রের সঙ্গে ঘড়িও নিষিদ্ধ করেছে সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। পরীক্ষার হলে প্রয়োজনীয় সংখ্যক দেয়াল ঘড়ির ব্যবস্থা করা হবে বলে রোববার (৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আগামী ৮ জানুয়ারি শুক্রবার ৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, বিজ্ঞাপনের শর্ত অনুযায়ী মোবাইল ফোন, সব ধরনের ইলেকট্রনিক যোগাযোগ যন্ত্র, ক্যালকুলেটর, বই-পুস্তক এবং ব্যাগসহ পরীক্ষার হলে প্রবেশ শাস্তিযোগ্য অপরাধ।
‘প্রিলিমিনারি টেস্টে ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ। তবে প্রবেশপত্রের ৪ নম্বর অনুচ্ছেদে ক্যালকুলেটর ব্যবহারের বিষয়টি লিখিত পরীক্ষায় প্রযোজ্য। বিসিএস পরীক্ষার সময় হাতঘড়ি/ পকেট ঘড়ি/ ইলেকট্রনিক ঘড়ি ব্যবহার কমিশন নিষিদ্ধ করেছে। সময় জানার জন্য পরীক্ষার কক্ষে প্রয়োজনীয় সংখ্যক দেয়াল ঘড়ি দেওয়া হবে’।
হলে কোনো পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন, হাত ঘড়ি, পকেট ঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি, ইলেকট্রনিক যোগাযোগ যন্ত্র, বই-পুস্তক, ব্যাগ এবং ক্যালকুলেটর পাওয়া গেলে তা বাজেয়াপ্ত হবে। এছাড়া পরীক্ষা বিধিমালার বিধি ভঙ্গের কারণে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ ভবিষ্যতে কমিশন কর্তৃক গৃহীতব্য সব নিয়োগ পরীক্ষার জন্য তাকে অযোগ্য ঘোষণা করা হবে।
সুতরাং পরীক্ষার দিন মোবাইল ফোন, হাত ঘড়ি, পকেট ঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি, ক্যালকুলেটর, ইলেকট্রনিক যোগাযোগ যন্ত্র, বই-পুস্তক এবং ব্যাগ না আনার জন্য সব প্রার্থীকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে- বিজ্ঞপ্তিতে।
পিএসসি’র চেয়ারম্যান ইকরাম আহমেদ বাংলানিউজকে বলেন, পরীক্ষার হলে দেয়াল ঘড়ির ব্যবস্থা করবে সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষ। নিজস্ব ব্যবস্থাপনায় ঘড়ির ব্যবস্থা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
‘মোবাইল ফোন এবং অন্যান্য ইলেকট্রনিক যোগাযোগ যন্ত্রের মতো ঘড়ি ব্যবহার করেও অসুদপায় অবলম্বন করা হতে পারে- এ আশঙ্কায় হাত ঘড়ি, পকেট ঘড়ি ও ইলেকট্রনিক ঘড়ি নিষিদ্ধ করা হয়েছে। আমরা চাই পরীক্ষায় স্বচ্ছতা বজায় থাকুক’।
পরবর্তীতে অনুষ্ঠিতব্য পরীক্ষার জন্যও ঘড়ি ব্যবহারের এই নির্দেশনা বলবৎ থাকবে বলে জানান, কমিশন চেয়ারম্যান ইকরাম আহমেদ।
পিএসসি’র কর্মকর্তা আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, ৩৬তম বিসিএসে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর বিভাগীয় শহরে ১৬২ কেন্দ্রে ২ লাখ ১১ হাজার ৩২৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।
এর মধ্যে ঢাকায় ১০৭টি ও ঢাকার বাইরে ৫৫ কেন্দ্রে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষার হলের সংখ্যা জানাতে পারেনি পিএসসি।
প্রিলিমিনারিতে দু’জন পরীক্ষার্থীর দূরত্ব হবে ন্যূনতম তিন ফুট, এক ব্রেঞ্চ বা টেবিলে যাতে দুই জনের বেশি বসতে না পারেন সেজন্য নির্দেশনা দিয়েছে সরকারি কর্ম কমিশন।
বিভিন্ন ক্যাডারে ২১৮০ জনকে নিয়োগ দিয়ে গত বছরের ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
এমএম
বিসিএস প্রিলিমিনারিতে এবার ঘড়িও নিষিদ্ধ
৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ক্যালকুলেটর ও সব ধরনের ইলেকট্রনিক যন্ত্রের সঙ্গে ঘড়িও নিষিদ্ধ করেছে সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। পরীক্ষার হলে প্রয়োজনীয় সংখ্যক দেয়াল ঘড়ির ব্যবস্থা করা হবে বলে রোববার (৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিত প্রার্থীদের অনশন কর্মসূচি থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে তাদের আটক করে শাহবাগ থানা-পুলিশ।
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (১৪ অক্টোবর) রাতে প্রকাশিত গেজেটে ১ হাজার ৭০২ জন প্রার্থীর নাম রয়েছে।
যোগদান ১২ অক্টোবর ৪৯তম বিশেষ বিসিএসের ৬৫১ জনকে প্রভাষক পদে নিয়োগ
৪৯তম (বিশেষ) বিসিএসে ৬৫১ জনকে নবম গ্রেডে প্রভাষক পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ প্রজ্ঞাপন জারি করা হয়।
৪৯তম বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনের নিয়োগ, প্রজ্ঞাপন জারি
বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
ফি ২০৫ টাকা ৫১তম বিশেষ বিসিএসে আবেদন যেভাবে
৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার অনলাইন আবেদনপত্র পূরণ, এসএমএসের মাধ্যমে আবেদন ফি জমা এবং প্রবেশপত্র সংগ্রহের বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।














