ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষাদান পদ্ধতি বিষয়ক কর্মশালায় উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেছেন, একজন ভালো শিক্ষকের সব থেকে বড় যোগ্যতা সে তাঁর শিক্ষার্থীর কাছে কঠিন বিষয়কে সহজ ভাবে তুলে ধরবে।
আজ (২৭ মার্চ) বুধবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর আইকিউএসি’র কনফারেন্সরুমে বিভিন্ন বিভাগের নতুন নিয়োগপ্রাপ্ত অর্ধশতাধিক শিক্ষকদের নিয়ে ‘টিচিং স্ট্র্যাটিজি ফর টারসিয়ারী এডুকেশন’শিরোনামে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
ইন্সটিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)’র ইবি শাখা পরিচালক অধ্যাপক ড. কে. এম. আব্দুস ছোবহানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: শাহিনুর রহমান। কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন- ভারতের পন্ডিত জহুরুলাল নেহেরু টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের টি আর আর কলেজ অব ইঞ্জিনিয়ারিং এর ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক ও সাহিত্যিক ড. বিনা বিশ্বাস।
উপাচার্য ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, “নতুন যোগদানকৃত শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রাণ। ক্লাসরুমে শিক্ষার্থীদের সামনে যে বিষয়ে পাঠদান করা হবে সে বিষয়ে আগে থেকেই পর্যাপ্ত জানতে হবে। একজন ভালো শিক্ষকের সব থেকে বড় যোগ্যতা সে তাঁর শিক্ষার্থীর কাছে কঠিন বিষয়কে সহজ ভাবে তুলে ধরবে।”
মুনজুরুল/এমবি





