জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ২ মার্চ থেকে অনুষ্ঠিতব্য ২০১২ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার পূর্ব নির্ধারিত সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
পূর্ব নির্ধারিত তারিখে দুপুর দেড়টার পরিবর্তে দুপুর ২টায় পরীক্ষা শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার দুপুরে এ তথ্য জানানো হয়।
পরীক্ষার পরিবর্তিত সময়সূচি ও বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nubd.info ও www.nu.edu.bd) পাওয়া যাবে।
[b]ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]