বগুড়া জেলার সরকারি আজিজুল হক কলেজের শিক্ষা ভবন লক্ষ্য করে একটি শক্তিশালী ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ সময় ককটেলটি প্রচণ্ড শব্দে বিস্ফরণ ঘটলে আশপাশের এলাকায় আতংক দেখা যায়।
শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টায় এ ককটেল বিস্ফরণের ঘটনা ঘটে।
আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর দ্বীপকেন্দ্র নাথ দাস জানান, দুর্বৃত্ত মোটরসাইকেল যোগে এসে বিজ্ঞান ভবনকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে ভবনের কাচের বেশ কিছু অংশ ভেঙ্গে যায়।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার কারণ খুঁজে বের করাসহ জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে নিশ্চিত করেন ওসি।
ঢাকা, ৬ এপ্রিল, (টাইমনিউজবিডি.কম)// এসআর