ফাঁস হওয়া প্রশ্নপত্রে নেয়া মেডিকেলের ভর্তি পরীক্ষা বাতিল ও নতুন করে পরীক্ষা নেয়ার দাবিতে জাতীয় প্রেসক্লাবে অবস্থান নিয়েছে মেডিকেল ও ডেন্টাল ভর্তিচ্ছু আন্দোলনরত শিক্ষার্থীরা। শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রওনা দিয়ে তারা প্রেসক্লাবে অবস্থান নেন। বিকেল ৩টায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করবেন আন্দোলনকারীরা।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রওনা হয়ে বিকেল পর্যন্ত শাহবাগে অবস্থান নেওয়ার কথা ছিল ভর্তিচ্ছুদের। পরে পুলিশ শাহবাগ যেতে না দেওয়ায় তারা প্রেসক্লাবে যাওয়ার সিদ্ধান্ত নেন।

গত ১৮ সেপ্টেম্বর মেডিক্যাল ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ এনে ভর্তিচ্ছুরা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। গত শুক্রবার তাদের দাবি আদায়ের সর্বশেষ আলটিমেটাম ছিল। কিন্তু সরকার এ বিষয়ে কোনো সাড়া না দেওয়ায় শনিবার থেকে পুনরায় আন্দোলনে নামেন।

এআই