বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (বিইউডিএস) আয়োজনে আন্তঃবিভাগ বাংলা বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে।
চ্যাম্পিয়ন দল সমাজবিজ্ঞান বিভাগ, রানার আপ দল ব্যাবস্থাপনা বিভাগ।
১৩-১৬ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১৮ বিভাগ অংশগ্রহণ করে।
নকআউট পদ্ধতিতে ১ম রাউন্ড, ২য় রাউন্ড, সেমিফাইনাল পর্ব শেষে চুড়ান্ত পর্বের জন্য মনোনীত হয় ব্যবস্থাপনা বিভাগ ও সমাজ বিজ্ঞান বিভাগ। ব্যবস্থাপনা বিভাগের হয়ে প্রতিনিধিত্ব করেন আমিনুল ইসলাম আশিক, আফতাহী ইসলাম নয়ন এবং রাফিকুল ইসলাম ইয়ামিন। সমাজবিজ্ঞান বিভাগের হয়ে প্রতিনিধিত্ব করে মো: লিয়ন শেখ, তাহমিনা রশিদ শতাব্দী, কাজী মুহসিনা হোসাইন।
ফাইনালে বিতর্কের বিষয় ছিল- “এই সংসদ মনে করে, মুক্তিযুদ্ধের চেতনা লালন করার দায় সরকারের নয়, পরিবারের।”
সরকারী দল হিসেবে ব্যবস্থাপনা বিভাগ, বিরোধী দল হিসেবে সমাজবিজ্ঞান বিভাগ তাদের নিজ নিজ বক্তব্য তুলে ধরে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন এবং তিনি চুড়ান্ত পর্বের ফলাফল ঘোষণা করেন।
চুড়ান্ত পর্বের বিতর্কে স্পিকারের দায়িত্ব পালন করেছেন, সংগঠন এর চিফ মডারেটর মুহাম্মদ তানভীর কায়ছার।
বিচারকের দ্বায়িত্ব পালন করেছেন, সংগঠনের মডারেটর সুনীতি দেবী মন্ডল, বংকিম চন্দ্র সরকার, এবং সাদমান সাকিব বিন রহমান।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় সমাজ বিজ্ঞান বিভাগ এবং রানারআপ হয় ব্যবস্থাপনা বিভাগ।
চুড়ান্ত পর্বের শ্রেষ্ঠ বক্তা হন সমাজবিজ্ঞান বিভাগের তাহমিনা রশিদ শতাব্দী। চ্যাম্পিয়ন ও রানার আপ দলের সকলকে ক্রেস্ট প্রদান করা হয়।
বিইউডিএস -এর সাধারণ সম্পাদক বাহাউদ্দিন আবির বলেন, “আমরা আমাদের নিয়মিত আয়োজনের ধারাবাহিকতায় আন্তঃবিভাগ নিয়ে এসেছি। বিইউডিএস সকলের সহযোগিতার ফলে এই আয়োজন সফল ও সুন্দর হয়েছে।”
বিইউডিএস -এর সভাপতি মিশাল বিন সলিম বলেন, “সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন হতেই যুক্তি এবং যুক্তির ভিত্তিতে সমাজ নিয়ে শিক্ষার্থীদের মাঝে কাজ করে যাচ্ছে। আন্তঃবিভাগ প্রতিযোগিতা তারই অংশ হিসেবে তৃতীয় বারের মতো এই আন্তঃবিভাগ বিতর্ক আয়োজন। এই আয়োজন শিক্ষার্থীদের আরো বেশি চিন্তাশীল ও সক্রিয় করেছে মেধা ও মননে।”
ইমন/এমবি





