ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ব্যবস্থাপনা বিভাগে ‍‌‌‌‍"E-BUSINESS & ONLINE BANKING OF THE PRIVATE COMMERCIAL BANKS IN BANGLADESH" শীর্ষক একটি পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় ব্যবসায় প্রশাসন অনুষদের সেমিনার কক্ষে এই পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়।

ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মহব্বত হোসেনের এই পিএইচডি গবেষণা কর্মের তত্ত্বাবধায়ক ছিলেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহা।

সেমিনারটি পরিচালনা করেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপিকা ড. শেলীনা নাসরীন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শাহজাহান আলী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন অধ্যাপক ড. আবু সিনা, ব্যবস্থাপনা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. ইয়াকুব আলী, অধ্যাপক ড. অরবিন্দ সাহা, সহযোগী অধ্যাপক শরফরাজ নেওয়াজ, সহকারী অধ্যাপক মুর্শিদ আলম, সহকারী অধ্যাপক জাহাঙ্গীর সাদাত, সহকারী অধ্যাপক জাকির হোসেন প্রমুখ।

এমকে