মেডিকেল ডিপ্লোমা সম্পন্নের পর উচ্চশিক্ষার ব্যবস্থা চালু, ইন্টার্ন ভাতাসহ ৪দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন।

রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জানানো হয়, কমিউনিটি ক্লিনিকে সরকারিভাবে ১০ম গ্রেডে নিয়োগ প্রদান এবং সকল বেসরকারি হাসপাতাল, ক্লিনিকে নিয়োগ বাধ্যতামূলক করতে হবে।

বক্তারা বলেন, বর্তমানে ৮টি ম্যাটস্ এবং বেসরকারি ২৩২ টি ম্যাটস্ থেকে্ প্রতি বছর প্রায় ৮ থেকে ১০ হাজার শিক্ষার্থী পাশ করে বিভিন্ন প্রতিষ্ঠানে চিকিৎসা সেবা দিয়ে আসছে কিন্তু একই কের্সধারী ডিপ্লোমা নার্স, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং আমাদের সমমনা অন্য সকল ডিপ্লোমাদের উচ্চশিক্ষার সুযোগ থাকলেও আমাদের উচ্চশিক্ষার কোনো সুযোগ নেই।

তারা বলেন, যেখানে এই ডিএমএফ কোর্সে অধ্যয়নরত হাজার হাজার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ব্যবস্থা করলে একদিকে যেমন এই জাতি সুশিক্ষিত হবে অপরদিকে বাংলাদেশের স্বাস্থ্যসেবার গতি আরো ত্বরান্বিত হবে।

এমএ