জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের বাণিজ্য অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬২০টি আসনের (বাণিজ্য- ৫৪০টি, অন্যান্য-৮০টি) বিপরীতে ৩৪ হাজার ৬৮৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে শিক্ষার্থী সংখ্যা ৫৬ জন।

পরীক্ষার্থী মোবাইল ফোন বা যোগাযোগ করা যায় এমন অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। পরীক্ষার হলে এমন কোনো কিছু পাওয়া গেলে পরীক্ষার্থী বহিষ্কৃত হবে।

‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার বিস্তারিত আসনবিন্যাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও নতুন ওয়েবসাইটে (www.jnu.ac.bd ) পাওয়া যাচ্ছে।

এমআর