ডাকাতি মামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। রোববার রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল গেইটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। 

আটক মাহামুদুল হাসান রুপক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজনের অনুসারী বলে জানা গেছে। 

এ বিষয়ে হাটহাজারি থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, রুপকের বিরুদ্ধে একটি ডাকাতি মামলার অভিযোগ রয়েছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। 

এর আগে গত ২১ মে বিশ্ববিদ্যালয়ের ২নং গেইট থেকে একই মামলায় গ্রেফতার করা হয় চবি ছাত্রলীগের নেতা রাকিব হোসেনকে।

এমএনজে