শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) এই ফল প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার সকাল ১০টায় এই ফল প্রকাশ করা হবে।

সংশ্লিষ্ট সবাইকে বোর্ডের ওয়েবসাইট থেকে ফল সংগ্রহের জন্য অনুরোধ করা হয়েছে।

এমএম