এবারের এইচএসসিতে টাঙ্গাইলের কালিহাতীর দুটি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেয়া ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩৯৪ জন পাস করেছেন। গড় পাশের হার শতকরা ৮৩.০৪ ভাগ।

এরমধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২৩ জন পরীক্ষার্থী। এলেঙ্গা লুৎফর রহমান মতিন মহিলা কলেজের ১২ জন জিপিএ-৫ পেয়ে উপজেলায় প্রথম স্থান অধিকার অর্জন করেছেন। এছাড়া শামছুল হক মহাবিদ্যালয়ে সর্বোচ্চ শতকরা ৮১.৬১ ভাগ পাশ করেছেন।

আলীম পরীক্ষায় ১০৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১০২ জন পাশ করেছেন । পাশের হার শতকরা ৯৯.০২ ভাগ এবং জিপিএ-৫ পেয়েছেন ২ জন। কারিগরি বোর্ডের অধীনে সমমানের পরীক্ষায় ৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৩ জন পাশ করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৩ জন।

লুৎফর রহমান মতিন মহিলা কলেজের অধ্যক্ষ ফজলুল হক বলেন, কলেজের এই সাফল্যে আমরা খুবই আনন্দিত এবং এই সাফল্য সবার। ভবিষ্যতে কলেজের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি সকলের সহসযোগীতা কামনা করেন।

জিপিএ-৫ প্রাপ্ত কয়েকজন জানান আমরা আজকে খুব খুশি । শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আমাদের এই সাফল্য।

এআর