ইসলামিক স্টাডিজ ডিবেটিং ক্লাব আয়োজিত ৩য় আন্তঃসেশন বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে আজ ১৭ ফেব্রুয়ারি (সোমবার)।
ফাইনাল বিতর্কের বিষয়ঃ"এই সংসদ মনে করে, বিশ্ববিদ্যালয়গুলো তাঁর প্রকৃত উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হচ্ছে"।
ফাইনালে অংশগ্রহণ করে দুটি দল টিম ইমাম গাজ্জালী (কামাল, মমতাজ, নিদ্রা) টিম ইবনে খালদুন (সোহেল, মাহমুদুল, তিথি)।
ইমাম গাজ্জালী কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইবনে খালদুন।
ডিবেটর অফ দ্য ফাইনালঃ নিদ্রা, ডিবেটর অফ দ্য টুর্নামেন্টঃ আনোয়ার শাহ, সেরা উদীয়মান বিতার্কিকঃ সোহেল রান, সেরা কর্মীঃ সৌরভ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড.নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবি প্রক্টর ড.মোস্তফা কামাল।প্রতিযোগিতায় স্পীকার ছিলেন মিফতাহুল হোসাইন সান ও বিচারক হিসেবে জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি জুনায়েদ হোসাইন ইমন ও সাধারণ সম্পাদক দীন ইসলাম।এছাড়াও জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মডারেটর ড.সুমন কুমার মজুমদার ও ইসলামিক স্টাডিজ ডিবেটিং ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক স্টাডিজ ডিবেটিং ক্লাবের মডারেটর ড. নজরুল ইসলাম।
বিতর্ক শেষে বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয় এবং একইসাথে কর্মশালায় অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়।
সোহেল/এমআর