রোববার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, মাদরাসা বোর্ডে খাতা চ্যালেঞ্জের আবেদন করেন ৯ হাজার ৭৮১ শিক্ষার্থী। তারা কেউ কেউ একাধিক বিষয়ের খাতা চ্যালেঞ্জের আবেদন করেছে। এতে মোট আবেদন জমা পড়ে ৩১ হাজার ৮২৮টি।

এরমধ্যে জিপিএ পরিবর্তন হয়েছে ৮৫ জনের। তাদের মধ্যে ৩৪ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছেন। ফেল থেকে পাস করেছে ৪৫ জন।

আলিম পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। এছাড়া সব আবেদনকারীর মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফলাফল পাঠিয়ে দেওয়া হয়েছে।

এনএইচ