ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবুর পিতা অব্দুর রশিদ মোল্লা (১০৪) মৃত্যুবরণ করেছেন ( ইন্নালিল্লাহি .... রাজিউন)।

তিনি ইবি ছাত্রদলের সহ-সভাপতি মুহাইমিনুল ইসলামেরও বাবা। আজ ভোর ৫টা ৪৫ মিনিটে ঝিনাইদহ ইসলামী ব্যাংক হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তনি ৭ সন্তান রেখে যান। তিনি ঝিনাইদহ জেলার শৈলকুপা  উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ভিসি,প্রো-ভিসি, জিয়া পরিষদ, গস্খীণ ফোরাম, ইবি ছাত্রদল এবং ছাত্র শিবির।

এসএইচ