পবিত্র ঈদুল আজহা ও দুর্গাপূজা উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় ২৭ সেপ্টেম্বর থেকে ছুটি ঘোষণা করা হয়েছে।

২৭ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত অফিস এবং ১৫ অক্টোবর পর্যন্ত ক্লাস ছুটি থাকবে।

তবে ২৮ সেপ্টেম্বর থেকে নির্ধারিত এ ছুটি শুরু হওয়ার কথা থাকলেও প্রভোস্ট কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে ভাইস চ্যান্সেলর তার নির্বাহী ক্ষমতা বলে ২৭ সেপ্টেম্বর শনিবার হতে এ ছুটি ঘোষণা করেন।

ইসলামী বিশ্ববিদ্যালয় তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস শাখা কর্মকর্তা রাশিদুজ্জামান খান টুটুল এ তথ্য জানান।

নির্ধারিত এ ছুটি উপলক্ষে ২৫ সেপ্টেম্বর দুপুর ১.৩০ মিনিটের মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। ১৫ অক্টোবর হতে যথারীতি অফিস এবং ১৬ অক্টোবর হতে ক্লাস ও পরীক্ষা চলবে।

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর