করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে আগামী ০৩ অক্টোবর পর্যন্ত দেশের সব প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

আজ (২৭ আগস্ট) বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আকরাম-আল-হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসের কারণে কওমি মাদ্রাসা ছাড়া দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী আগামী ৩ অক্টোবর ২০২০ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়েরও এই তথ্য নিশ্চিত করেছেন।

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় গত ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

এমবি