রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. রফিকুল ইসলাম বেগকে নিয়োগ দেয়া হয়েছে। ড. রফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক। বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব লায়লা আরজুমান্দ বানু (বৃত্তি) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপণের মাধ্যমে এ নিয়োগাদেশ দেয়া হয়।
বিকালে সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মর্ত্তুজা আলী উপাচার্য অধ্যাপক ড. রফিকুল আলম বেগকে দায়িত্বভার বুঝিয়ে দিয়েছেন। এ সময় রুয়েটের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার অধ্যাপক ড. আশরাফুল আলমসহ সিন্ডিকেট সদস্য, ডিন, বিভাগীয় প্রধানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ২৮ মে, (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শিক্ষা
রুয়েটের নতুন উপাচার্য ড. রফিকুল
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. রফিকুল ইসলাম বেগকে নিয়োগ দেয়া হয়েছে। ড. রফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক। বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়





