গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিনের পদত্যাগের তিন দিন পর ক্যাম্পাস ছাড়ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবার (০২ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে দেখা গেছে শিক্ষার্থীরা দলে দলে ক্যাম্পাস ছেড়ে যাচ্ছেন। গতকাল (মঙ্গলবার) সকাল থেকে ক্যাম্পাস ছেড়ে বাড়ি যাওয়া শুরু করছেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির মুখে গত সোমবার দুপুরের পর গোপালগঞ্জের বশেমুরবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিন পদত্যাগ করেন। এদিন সন্ধ্যার পর এ খবর ক্যাম্পাসে পৌঁছালে আনন্দে-উল্লাসে মেতে উঠেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
পরদিন মঙ্গলবার সকালে ক্যাম্পাসে একটি বিজয় মিছিল বের করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের প্রতিটি সড়ক প্রদক্ষিণ শেষে জয় বাংলার মোড়ে সমবেত হয়। সেখানে রং ছিটিয়ে, নেচে-গেয়ে আনন্দ-উল্লাস করে বিজয় মিছিল শেষ করে তারা।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও ভর্তি পরিক্ষার ওয়েবসাইট হ্যাকের অভিযোগে গত ১১ সেপ্টেম্বর ফাতেমা তুজ জিনিয়া নামে এক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। ওই ছাত্রীকে অশোভনীয়ভাবে ভিসি কর্তৃক হুমকি-ধমকি দেয়া একটি অডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এসব ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েন বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি খোন্দকার নাসির উদ্দিন।
১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় কর্তৃপক্ষ জিনিয়ার সাময়িক বহিস্কার প্রত্যাহার করে নেওয়ার পর ভিসির পদত্যাগের দাবিতে আন্দেলনের ডাক দেন শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ২২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।
পরদিন সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেন কতৃপক্ষ। এই নির্দেশ প্রত্যাখান করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। টানা ১২ দিন পর আন্দোলনরত শিক্ষার্থীদের তোপের মুখে গত রোববার ভিসি খোন্দকার নাসির উদ্দিন পদত্যাগ করেন।
এমবি
শিক্ষা
ক্যাম্পাস ছাড়ছে বশেমুরবিপ্রবি’র আন্দোলনরত শিক্ষার্থীরা
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিনের পদত্যাগের তিন দিন পর ক্যাম্পাস ছাড়ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।





