দীর্ঘ ৬১ দিনের ছুটি শেষে আবারো প্রাণচাঞ্চল্য ফিরেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে।
পবিত্র রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি শেষে আবাসিক হলগুলোতে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা।
আগামীকাল রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরণের ক্লাস-পরীক্ষা শুরু হবে। এরই মধ্যে শিক্ষার্থীরা তাদের ক্লাস-পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেছেন।
দীর্ঘ ছুটি শেষে ক্যাম্পাসে ফিরেই ছাত্র-ছাত্রীরা তাদের বন্ধুদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করতে দেখা গেছে। অনেকে আবার এই ছুটির মাঝে ঘটে যাওয়া নানান অভিজ্ঞতা বন্ধুদের সঙ্গে শেয়ারও করছেন।
বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের একজন নবীন শিক্ষার্থী বলেন, দীর্ঘ দিন ছুটি কাটিয়ে ফেরার পর খুব ভালো লাগছে। ক্যাম্পাসে এসেই বন্ধু-বান্ধবীদের সঙ্গে দেখা করেছি।
এআর





