মেডিকেল ও ডেন্টাল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে শহীদ মিনারের সামনে অবস্থান নিয়েছেন পরীক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টায় শহীদ মিনারে অবস্থান নেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীদের সমন্বয়ক নিয়ন বলেন, ‘আমরা শহীদ মিনারে অবস্থান নিয়েছি। এখানেই বিক্ষোভ করব।’

প্রসঙ্গত, শুক্রবার সারাদেশে একযোগে ২৩টি কেন্দ্রে এমবিবিএস ও বিডিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৮৪ হাজারের বেশি শিক্ষার্থী এতে অংশ নেন। তবে পরীক্ষা চলাকালেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে অভিযান চালিয়ে প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করে র‌্যাব। এর আগে একই ঘটনায় বুধবার রাজধানীর মহাখালী থেকে চিকিৎসকসহ চারজনকে আটক করেছিল র‌্যাব।

পরে পরীক্ষা বাতিল চেয়ে শনিবার থেকে দেশব্যাপী আন্দোলন করেন তারা। এ ছাড়া এ বিষয়ে হাইকোর্টে একটি রিট হলেও পরে তা খারিজ হয়ে যায়। এদিকে সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে পুলিশ হামলা চালিয়ে চারজনকে আটক করে।

এআই