ইয়ূথ অ্যান্ডিং হাঙ্গারের উদ্যোগে ৪ দিনব্যাপী অ্যাকটিভ সিটিজেন ইয়ূথ লিডারশিপ ট্রেনিং আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। চলবে ২২ নভেম্বর পর্যন্ত।
সংগঠনটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সেলিম রেজা এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘তরুণদের নেতৃত্বের গুণাবলী বিকাশ এবং দেশের সামাজিক সমস্যা নিরসনে তরুণদের যে ভূমিকা রয়েছে, সে সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ইয়ূথ অ্যান্ডিং হাঙ্গার এ ট্রেনিং এর ব্যবস্থা করেতে যাচ্ছে।
আগামী ১৯ নভেম্বর থেকে ২২ নভেম্বর এ ট্রেনিং চলবে। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হবে। শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।
আবেদনের শেষ তারিখ ১৭ নভেম্বর। আবেদন লিংক-
https://www.facebook.com/events/137805646794409/ এবং https://goo.gl/Rfb7aB
ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ’র একটি অঙ্গসংগঠন দিহাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় পরিচালিত হয় জাহাঙ্গীরন গরবি শ্ববিদ্যালয় ইয়ূথ অ্যান্ডিং হাঙ্গার সংগঠনটি।
এমএ





