রাজধানীর পূর্বাচল এলাকা থেকে ২ লাখ ৬ হাজার পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
আজ বুধবার সকালে র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে রাজধানীর পূর্বাচল এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবার চালানসহ ৪ জনকে গ্রেফতার করে র্যাব-১।
জানান, মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ইয়াবা পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যান ও ট্রাক জব্দ করা হয়েছে। বেলা ১১টায় কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
জেড





