জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক ও বিবিএ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী ১০ অক্টোবর থেকে শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান জানান, রোববার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, ভর্তি পরীক্ষা কমিটির সভায় নেয়া সিদ্ধান্ত অনুযায়ী অক্টোবরের ১০, ১৭, ২৪ ৩১ ও ৭ নভেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে কোন দিন কোন অনুষদের পরীক্ষা হবে, তা পরে জানানো হবে।

এআর