সম্মান ফিরে না পাওয়া পর্যন্ত শিক্ষকরা ক্লাসে ফিরবে না বলে জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক সমিতির সভাপতি মো. আইনুল হক।

দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো কুবি শিক্ষকদের টানা কর্মবিরতি প্রসঙ্গে আলাপকালে রোববার দুপুরে তিনি এ তথ্য জানান।

তিনি আরো বলেন, আমরা চাই ক্লাসে ফিরে যেতে, কিন্তু আমাদের সম্মান ফিরে না পাওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরছি না। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

গত ১১ জানুয়ারি থেকে চার দফা দাবিতে চলছে শিক্ষকদের লাগাতার কর্মবিরতি। ফলে কুবিতে বন্ধ রয়েছে সব ক্লাস ও পরীক্ষা।

এমএম