রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের উদ্দেশ্যে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. বীরুপাক্ষ পাল বক্তৃতা প্রদান করেছেন।

শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে বিভাগের মুশাররফ হোসেন গ্যালারিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিভাগীয় সভাপতি প্রফেসর মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন বিভাগের শিক্ষক প্রফেসর মো. ইলিয়াছ হোসেন।

এ সময় ড. পাল তাঁর বক্তব্যে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রেক্ষাপটে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির সাম্প্রতিক প্রবণতা ও আগামীর সম্ভাবনাসমূহ সম্পর্কে বিস্তৃত আলোচনা করেন।

তিনি তাঁর উপস্থাপনায় দেখান যে, অন্যান্য দক্ষিণ এশীয় দেশের তুলনায় বাংলাদেশের অর্থনীতি অত্যন্ত স্থিতিশীল আছে এবং দৃঢ়ভাবে এগিয়ে চলেছে। বক্তব্যের শেষে তিনি শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এসএইচ