ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিতব্য ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ‘এ’ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।
পরীক্ষায় রোববার সন্ধা পৌনে ছয়টায় ধর্মতত্ব অনুষদের সমন্নয়করী ও অনুষদীয় ডিন প্রফেসর ড. এ বি এম ফারুক অনুষ্ঠানিকভাবে ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারীর নিকট ফল হস্তান্তর করেন। প্রকাশিত ফলাফলে দেখা যায় ‘এ’ইউনিটে অংশ গ্রহনকারী ৯৫% পরীক্ষার্থী পাশ করেছে।
ভর্তি পরীক্ষার প্রথম দিন রোববার সকালে প্রথম শিফটে অনুষ্ঠিত হয় ‘এ’ইউনিটের ভর্তি পরীক্ষা। ২৪০ টি নির্ধারীত আসনের বিপরীতে পরীক্ষায় অংশ গ্রহন করে ১৪৭০ জন। এর মধ্যে কৃতকার্য হয় ১৪০০জন। ফল ঘোষনার পর মেধাতালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে আনন্দের ডেউ ছড়িয়ে যায়। এসময় উল্লাসে মেতে উঠে তারা।
ফলাফল সংশ্লিষ্ট অনুষদের ডিন অফিসের নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়েয়ে ওয়েব সাইট রঁ.ধপ.নফ.পড়স থেকে ফলাফল জানা যাবে।
হিমেল/এআই





