সোমবার (১৫জুলাই) বিকাল ৫টার দিকে উপাচার্যের নিজ বাসভবনে বৈঠক শুরু হয়। এতে বিভিন্ন হলের প্রভোস্ট অংশ নেন।
বৈঠকে পাঁচটি সিদ্ধান্ত নেওয়া হয়। সেগুলো হলো- শিক্ষার্থীরা স্ব স্ব হলে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন। সব প্রাধ্যক্ষ হলে অবস্থান করবেন। হলে কোনো বহিরাগত অবস্থান করতে পারবেন না।
এছাড়া গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকা এবং নাশকতামূলক কাজ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয় বৈঠকে।
এদিকে বৈঠক শেষে ভিসি মাকসুদ কামাল গণমাধ্যমকর্মীদের বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আজ রাতে সব প্রভোস্ট ও আবাসিক শিক্ষকরা হলে অবস্থান করবেন।
এসএম





