জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম সমাবর্তনে নিবন্ধিত শিক্ষার্থীদের সনদ মুদ্রণ কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) উপাচার্যের কনফারেন্স কক্ষে সমাবর্তনে নিবন্ধনকৃত শিক্ষার্থীদের সনদ মুদ্রণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। এ সময় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এ. কে. এম. আক্তারুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রাষ্ট্রপতির অনুমোদনক্রমে ২০২০ সালের ১১ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তনের দিন নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে সমাবর্তনে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে।

 

সোহেল, জবি/ মামা