বুধবার ( ২০ এপ্রিল ) সন্ধায় বানিয়ারা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সংগঠনটির আহ্বায়ক খন্দকার আশরাফুল ইসলাম পিয়ালের সভাপতিত্বে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।

WhatsApp Image 2022-04-20 at 5.22.06 AM

অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক শাহ মো: জাদরিল হাসান নাঈম এবং ইফতার পার্টির সার্বিক তত্ত্বাবধান করেন বাসাপ’র পরামর্শ পরিষদ সদস্য সৈয়দ আলী ইমরান। এতে আরও সযোগিতা করেন সহযোগী সদস্যবৃন্দ।

WhatsApp Image 2022-04-20 at 5.15.05 AM

আয়োজিত ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন বানিয়ারা সাহিত্য পরিষদের যুগ্ম আহবায়ক মীর নাঈমুর রহমান সিয়াম, সদস্যসচিব সৈয়দ আলিফ চৌধুরী এবং প্রজন্ম একুশ ম্যাগাজিনের সম্পাদক এস জেড হোসাইন নুর।

সংগঠনটির কার্য নির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ ইশমাম হোসেন, খন্দকার সাইদ আল ফাহাদ সাক্ষর, সৈয়দ জিল্লুর রহমান বিপ্র, সৈয়দ হাবীব।

সহযোগী পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ মুস্তাকিম, সৈয়দ প্রতিজ্ঞা, খন্দকার ওয়াফিক, খন্দকার রিয়ান এবং শাহ মো: নিয়ামুল হাসান ফাহীম।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পরামর্শ পরিষদ সদস্য সৈয়দ হাস্সান হোসেন।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন মো: আলামিন ও ওয়াহিদুর রহমান শুভ।

এইচএন