রাজশাহীতে প্রতিষ্ঠিত বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বিজনেস ক্লাবের উদ্যোগে বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় আরও ছিলেন-বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম ওসমান গনি তালুকদার, উপ-উপাচার্য প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুরী, ব্যবসায় প্রশাসন ও আইন অনুষদের ডিন এবং ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শেখ শামসুল আরেফিন প্রমুখ।

এসটি