শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষক সমিতির নির্বাচন-২০১৬ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ১১টি পদের জন্য তিনটি প্যানেল থেকে লড়েছেন ৩৩ জন প্রার্থী।

আওয়ামী লীগের দুটি প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ ফোরাম, থেকে ৬জন ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ ফোরাম থেকে ৩জন এবং বিএনপি-জামায়াতের ‘মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশি জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল শিক্ষক ফোরাম’ থেকে ২জন প্রার্থী বিজয়ী হয়েছেন।

সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাত ১২টায় এ ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. তাজউদ্দিন।

নির্বাচনে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ ফোরামের আহ্বায়ক অধ্যাপক সৈয়দ সামসুল আলম সভাপতি, সাধারণ সম্পাদক পদে সহযোগী অধ্যাপক মো. মহিবুল আলম এবং যুগ্ম সম্পাদক পদে সহকারী অধ্যাপক আল আমিন রাব্বী বিজয়ী হন।

এ ফোরামের বিজয়ী অন্য সদস্যরা হলেন- অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী, ড. দীপেন দেবনাথ, সহকারী অধ্যাপক এটিএম শহীদুল হক।

‘মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশি জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল শিক্ষক ফোরাম থেকে সহ-সভাপতি পদে ড. মো. মোজাম্মেল হক ও সদস্য পদে অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল জয়ী হন।

‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ ফোরাম থেকে কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. মুশতাক আহমেদ, সদস্য পদে সহকারী অধ্যাপক এ টি এম শহীদুল হক মজুমদার এবং অধ্যাপক ড. মো. জহির বিন আলম বিজয়ী হন।

কে কয়টি ভোট পেয়েছেন :

মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ ফোরামের প্যানেলে সভাপতি পদে ড. সৈয়দ সামসুল আলম (রসায়ন) ১৩০, সহ-সভাপতি পদে ড. তুলসী কুমার দাস (সমাজকর্ম) ১৩২, কোষাধ্যাক্ষ পদে অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামান (অর্থনীতি) ১৩২, সাধারণ সম্পাদক পদে সহযোগী অধ্যাপক মো. মহিবুল আলম (কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স) ১৩২, যুগ্ম সম্পাদক পদে সহকারী অধ্যাপক আল আমিন রাব্বী (সমাজবিজ্ঞান) ১২৭ ভোট পেয়েছেন।

এছাড়া সদস্য পদে ড. আব্দুল আউয়াল বিশ্বাস (নৃবিজ্ঞান) ১০৫, অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী (পদার্থবিজ্ঞান) ১৩৮, ড. দীপেন দেবনাথ (রসায়ন) ১৩৬, সহযোগী অধ্যাপক ড. রেফাত কিবরিয়া (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) ১১৮, সহকারী অধ্যাপক এ টি এম শহীদুল হক মজুমদার (পেট্রেলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং)১২৮ ও সহকারী অধ্যাপক করিমা বেগম (নৃবিজ্ঞান)১১৮ ভোট পেয়েছেন।

মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশী জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল শিক্ষক ফোরামের প্যানেলে সভাপতি পদে ড. মো. সাজেদুল করিম ৯৬ (গণিত), সহ-সভাপতি পদে ড. মো. মোজাম্মেল হক (ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি) ১৩৪, কোষাধ্যক্ষ পদে ড. মো. রিজাঊল ইসলাম (বাংলা) ৭৬, সাধারণ সম্পাদক পদে ড. মো. নিজাম উদ্দিন(রসায়ন) ১১৪, যুগ্ম সম্পাদক পদে ড. খালিদুর রহমান (পরিসংখ্যান)১২২ ভোট পেয়েছেন।

এ ছাড়া সদস্য পদে ড. মোহাম্মদ ইকবাল (ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং) ১১৯, ড. গোলাম আলী হায়দার চৌধুরী (গণিত) ১০৪, ড. মো. ইসমাইল হোসেন (সমাজকর্ম) ৯৭, ড. মো. জাকির হোসেন(জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি) ১১৫ , ড. শাহ মো. আতিকুল হক (সমাজবিজ্ঞান) ১০৫ এবং ড. মো. জামাল উদ্দিন (পরিসংখ্যান)১০৮ ভোট পেয়েছেন।

মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দের প্যানেলে সভাপতি পদে ড. মো. রাশেদ তালুকদার ১২১ (গণিত), সহ-সভাপতি পদে ড. শরদিন্দু ভট্টাচার্য্য (বাংলা) ৭২, কোষাধ্যাক্ষ পদে ড. মুশতাক আহমেদ (সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং) ১৪১, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক আমিনা পারভীন (সমাজকর্ম) ১০৫, যুগ্ম সম্পাদক পদে সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহেদুল হোসেন (পেট্রেলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং) ৮৯ ভোট পেয়েছেন।

এ ছাড়া সদস্য পদে ড. মো. জহির বিন আলম (সিভিল অ্যান্ড এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং) ১২৭, ড. মুহাম্মদ মুহসিন আজিজ খান (ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং) ১১১, ড. এস. এম. হাসান জাকিরুল ইসলাম (পলিটিক্যাল স্টডিজ) ১৩৪, সহকারী অধ্যাপক মোহাম্মদ শামসুল আরেফিন (আর্কিটেকচার) ১০৬, সহকারী অধ্যাপক মো. ইশরাত ইবনে ইসমাইল (ইংরেজি) ১০২, সহকারী অধ্যাপক সৈয়দ মো. ওমর ফারুক (গণিত) ১০৪ ভোট পেয়েছেন।

এমকে