নড়াইলের আমাদা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ছেলেদের লম্বা লাফ, ৮০০ মিটার দৌড় ও মেধাযাচাই এবং মেয়েদের বালিশবদল, মেধাযাচাই ও পয়েন্টে বল গড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠত হয়। এছাড়াও সাংস্কৃতিক প্রতিযোগিতায় যেমন খুশি-তেমন সাজ, পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, আবৃত্তি ও গান প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আমাদা আদর্শ কলেজের অধ্যক্ষ আল ফয়সাল খান, আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুন্ডু, এবিএনকে আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক রায়, সহকারী শিক্ষক জাকির হোসেন খান, আমাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্ণা বেগম, সহকারী শিক্ষক কায়সার উদ্দীন হারুন,

আরো উপস্থিত ছিলেন,কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আসাদুজ্জামান মন্ডল, আবুল কাশেম খান, লতিফা বেগম,নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাব এর সভাপতি- উজ্জ্বল রায়,ভোরের বাংলা এর সম্পাদক মোঃ জাহাঙ্গীর শেখ, কলেজের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারিসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

এছাড়া আগামি শনি ও রোববার (২৮ ও ২৯ জানুয়ারি) কলেজ চত্বরে দু’দিনব্যাপী পিঠা উৎসব, লাঠিখেলা, পুরষ্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানাগেছে। 

উজ্জল/নাজিব