ইচ্ছা থাকলে উপায় হয়। প্রবল ইচ্ছা গন্তব্যের কোন বাধাই আটকাতে পারে না স্বপ্নবিলাশিকে। এর বাস্তব উদাহরণ মেহেদী হাসান। সব বাধা অতিক্রম করে পা দিয়ে লিখেই এবারের এইচএসসি পরীক্ষা পাস করেছেন সে।

মেহেদী হাসান টাঙ্গাইলের ধনবাড়ী কলেজ থেকে ব্যবসায় শিক্ষায় জিপিএ-৩ পেয়ে পাস করে তার অধ্যবসার স্বাক্ষর রেখেছে।

সে ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের মাধববাড়ী গ্রামের মোজাম্মেল হকের ছেলে। মা হোসনে আরা একজন গৃহিণী।

তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গর্ভকালীন ত্রুটির কারণে জন্মের পর থেকে শারীরিক প্রতিবন্ধী মো. মেহেদী হাসান। তার দু’টি হাতই অকেজো। ছোট বেলা থেকে তিনি সংগ্রাম করে পা দিয়ে লেখাপড়াসহ অন্যান্য কাজে অভ্যস্ত হন।

মেহেদী হাসানের ইচ্ছা উচ্চ শিক্ষা গ্রহণ করে প্রতিষ্ঠিত হয়ে প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করবে সে। তার প্রিয় খেলা ফুটবল। অবসর সময়ে সে ফুটবল খেলে।

তার বাবা মোজাম্মেল হক বলেন, মেহেদীকে সব সময় পড়ালেখার ব্যাপারে উৎসাহিত করি। কোনো অভাব তাকে বুঝতে দেই না।

ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর