জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 'মালী' পদে কর্মরত এক হিন্দু কর্মচারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এমন খবর সংবাদ বিজ্ঞপ্তিতে পাঠানোয় দু:খ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গত শুক্রবার এনিয়ে ফেইসবুকসহ ইন্টারনেটে সামাজিক যোগাযোগের বিভিন্ন ওয়েবসাইটে ব্যাপক সমালোচনা হলে শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বিজ্ঞপ্তিতে জানান, বিষয়টি তাদের অজ্ঞাতসারে ঘটেছে। জনসংযোগ বিভাগ থেকে এই সংবাদ বিজ্ঞপ্তি কিভাবে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি বলেন, এ বিষয়ে জনসংযোগ বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কাছে কৈফিয়ৎ চাওয়া হয়েছে। জবাব পাওয়ার পর যথাযথ ব্যবস্থা নেয়া হবে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য জাবি প্রশাসন দুঃখ প্রকাশ করছে।
জাবির জনসংযোগ বিভাগের পরিচালক মীর আবুল কাসেম বলেন, তার কার্যালয় থেকে গেলেও এ বিষয়ে তিনি কিছুই জানতেন না।
জনসংযোগ বিভাগের উপ-পরিচালক সালাম সাকলাইন ওই সংবাদ পাঠানোর দায় স্বীকার করে বলেন, মেইলটি আমরাই পাঠিয়েছিলাম, তবে সেটি ওই কর্মচারীর অনুরোধে, এর সঙ্গে কোনো সাম্প্রদায়িক উষ্কানি এবং দুরভিসন্ধি নেই।
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শিক্ষা
ধর্মান্তরিত হওয়ায় বিজ্ঞপ্তি, পরে জাবির দু:খ প্রকাশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 'মালী' পদে কর্মরত এক হিন্দু কর্মচারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এমন খবর সংবাদ বিজ্ঞপ্তিতে পাঠানোয় দু:খ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ





