অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে প্রকাশিত হলো আরমান হোসাইনের ‘অন্তরালে’। বইটি প্রকাশ ‘অভ্র প্রকাশ’ ও 'চিরহরিৎ প্রকাশনী।

এ বইটি গত ১৬ ই ফেব্রুয়ারী রোজ শনিবার বই মেলায় প্রকাশিত হয়েছে। এর প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন মোঃ তরিকুল ইসলাম। বইটির মূল্য রাখা হয়েছে ১১০ টাকা। পাওয়া যা‌চ্ছে বই‌মেলায় 'চিরহরিৎ' প্রকাশনীর ৮ নাম্বার স্ট‌লে ও ‘অভ্র প্রকাশ’ প্রকাশনীর ২৬৩-২৬৪ নং স্টলে।

বইটি সম্পর্কে লেখক আরমান হোসাইন বলছেন, বইটি পড়লে বর্তমান প্রজন্ম দর্শন সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। গল্পের ছলে নিজস্ব কিছু কথাও আছে। গল্প পড়তে পড়তে পাঠক কখন দর্শন সম্পর্কে জেনে ফেলবেন সেটা তারা টেরই পাবেন না।

লেখক আরমান হোসাইনের দাবি, বইটি মানব বোধকেও জাগ্রত করবে। যেখানে প্রাচীনতম জ্ঞানীদের অমৃতজ্ঞানের সঙ্গে বর্তমানের গভীর সংযোগ রাখা হয়েছে। সৃষ্টির আদি রহস্য নিয়ে মানুষের কৌতূহল চিরকাল। সে সব জিজ্ঞাসা বা রহস্যের সাবলীল উচ্চারণ রয়েছে এই গ্রন্থে।

পাঠকদের সমৃদ্ধ করতেই প্রকাশিত হলো লেখক আরমান হোসাইনের ‘অন্তরালে’- এর প্রথম  প্রকাশনা ।

এ বি সিদ্দিক