দক্ষিণবঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয়। ২০১১ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়।
অনেক চড়াই উতরাই পার করে বরিশাল বিশ্ববিদ্যালয় আগামী ২২ ফেব্রুয়ারি পদার্পণ করবে নবম বছরে।
বিগত কয়েক বছর বরিশাল বিশ্ববিদ্যালয় ছিল সর্বসাধারণের আলোচনার কেন্দ্রবিন্দু। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক চাই আন্দোলন এবং ২০১৯ সালে ববি উপাচার্য অপসারণের আন্দোলন ছিল আলোচনার মূল উৎস।
২০১৯ সালের দীর্ঘ ৩৪ দিনের আন্দোলনে ববি উপাচার্য'র অপসারণ যেন সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে দৃষ্টান্ত স্বরুপ। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়ক চাই আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয় ছিল অন্যতম।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থী বরিশাল বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানিয়ে বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় এখন সকল বিশ্ববিদ্যালয়ের জন্য আদর্শ। তাদের উপাচার্য অপসারণের আন্দোলনকে অনুসরণ করে আমরাও আমাদের স্বৈরাচারী উপাচার্যকে অপসারণ করতে পেরেছি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বলেন, আগে ধারণা ছিল সকল অন্যায় অবিচারের প্রথম প্রতিবাদ শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সেই ধারণাকে ভুল প্রমাণিত করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়।
আরো কথা হয়, রাবি, জাবি, ইবি, খুবি, যবিপ্রবি, হাবিপ্রবি, শাবিপ্রবি, বাকৃবি পড়ুয়া শিক্ষার্থীদের সাথে। তারা বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় এখন প্রায় সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সকল পাবলিকিয়ানদের শিক্ষা নেয়া উচিত। যেখানেই অন্যায় সেখানেই আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।
ইমন/এমবি





