বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৮-১৯ইং শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরিক্ষা আগামী ২৫/১১/১৮ থেকে ২৯/১১/১৮ইং তারিখে নির্ধারণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা আরিফুল ইসলাম।
বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন ‘বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ’র স্ট্যান্ডিং কমিটির সভায় এই তারিখ নির্ধারণ করা হয়।
ভর্তি পরিক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.brur.ac.bd পাওয়া যাবে।
ইভান/জেড





