তরুণ সমাজকে দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘একটিভ সিটিজেনস ইয়ূথ লিডারশীপ ট্রেনিং’ শিরোনামে চারদিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা আজ রবিবার থেকে শুরু হয়েছে।
সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নূরুল ইসলাম এ কর্মশালার উদ্বোধন করেন।
কর্মশালায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আশা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
চারদিনব্যাপী প্রশিক্ষণে নাগরিক ধারণা, তরুণদের সামাজিক দায়বদ্ধতা ও করণীয়, নেতৃত্ব, সামাজিক উদ্যোগ এবং দক্ষতা ইত্যাদি বিষয়ের উপর আলোকপাত করা হবে।
অনুষ্ঠানে বক্তব্যে ড. নূরুল ইসলাম বলেন, ‘মাধ্যমে প্রত্যেকে মানষি হিসেবে নিজের পরিচয় ও সংস্কৃতিকে বোঝা ও কিভাবে সক্রিয় নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলা যায় সে সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবে।’
আগামী বুধবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।
উল্লেখ্য, ব্রিটিশ কাউন্সিল ও দি হাঙ্গার প্রজেক্টের অংশীদারিত্বে ২০০৯ সাল থেকে তরুণদের নিয়ে এ ধরণের অনুষ্ঠান আয়োজন করে আসছে।
এসএইচ





