সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রোববার থেকে শুরু হচ্ছে গ্রীষ্মকালীন ছুটি।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্টার জুবায়ের আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তবে শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি থাকায় গ্রীষ্মকালীন ছুটি মূলত আগামীকাল শুক্রবার থেকেই শুরু হচ্ছে।
আগামী ১৪ জুন শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হবে।
কেএইচ





