নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগের প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) রাত ৮টা থেকে শুক্রবার (১৩ এপ্রিল) রাত ৮টা পর্যন্ত বিভাগের ১ম থেকে ৭ম ব্যাচের অ্যালামনাইদের অনলাইনে ভোট গ্রহন করা হয়।

সিএসটিই বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সংবিধান অনুযায়ী ২৫ টি পদের বিপরীতে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সভাপতি পদে আবুল কালাম আজাদ(১ম ব্যাচ), সাধারণ সম্পাদক পদে মারুফ হাসান বুলবুল(২য় ব্যাচ), সহ-সাধারন সম্পাদক পদে মোঃ ফাহিদুল ইসলাম শাওন(৪র্থ ব্যাচ) ও মোঃ হাসনাত রিয়াজ(৪র্থ ব্যাচ), সাংগঠনিক সম্পাদক পদে এ কিউ এম সালাউদ্দিন পাঠান(৬ ষ্ঠ ব্যাচ), শিক্ষা-প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে মোঃ ইয়াসিন কবির(৪র্থ ব্যাচ), সমাজ কল্যাণ সম্পাদক পদে মোঃ অহিদুর রহমান(৪র্থ ব্যাচ) এবং ক্রীড়া ও বিনোদন সম্পাদক পদে নিশু নাথ(৪র্থ ব্যাচ) নির্বাচিত হন।

এছাড়াও সহ-সভাপতি পদে মোঃ সাইফুর রহমান(২য় ব্যাচ) ও বিশ্বজিৎ ঘোষ(১ম ব্যাচ), কোষাধ্যক্ষ পদে মোঃ মাইনুদ্দিন(১ম ব্যাচ), যোগাযোগ ও প্রচার সম্পাদক পদে মোঃ হাসিবুর রহমান(৬ ষ্ঠ ব্যাচ), সংস্কৃতি সম্পাদক পদে মোঃ মেহেদী হাসান(১ম ব্যাচ) ও কার্যকরী সম্পাদক পদে এখলাছুর রহমান(৫মব্যাচ), মোঃ ফারহাত-বিন-জামান(২য় ব্যাচ), মোঃ ইসমাইল হোসেন(৫ম ব্যাচ), শুভ্রজিত রয়(৬য় ব্যাচ), মৌসুমি আক্তার(৬ ষ্ঠ ব্যাচ), সৈয়দ মাহমুদ রায়হান(৬য় ব্যাচ), তুষার কান্তি কর(২য় ব্যাচ), ইসরাত শারমিন(৪র্থ ব্যাচ), তাহসিন-উল-আবরার(৪র্থ ব্যাচ), প্রিঞ্চ ফয়সাল আহমেদ(২য় ব্যাচ) ও মঞ্জুরুল আলম মহসিন(২য় ব্যাচ) নির্বাচিত হন।

নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মাহমুদুল হাসান রানা, মাহফুজুল আলম ও জায়েদ-উস-সালেহিন।

এর আগে সিএসটিই বিভাগের চেয়ারম্যান ও প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ হুমায়ূন কবির এক ভিডিও বার্তার মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সার্বিক সফলতা কামনা করেন।