ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ দেয়ার দাবিতে আন্দোলনরত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী কার্যালয়ে যেতে বাধা দিয়েছে পুলিশ।
রোববার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করতে তার কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দিলে পুলিশ তাতে বাধা দেয়।
এতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ড হয়। এর আগে বেলা ১১টার দিকে ঢাবির রাজু ভাস্কার্যের সামনে তারা জড়ো হন।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি সিদ্ধান্ত নেয় শিক্ষার্থীরা শুধু এইচএসসি পাশের বছরই ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।
এর ফলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ হারান। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে।
এআর





