ভ্যাট পরিশোধের দায়িত্ব বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভের মূখে এ কথঅ বললো এনবিআর।
এ বিষয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রুবেল বলেন, তাহলে তো বিশ্ববিদ্যালয় আবারো টিউশন ফি বাড়াবে।
‘নো ভ্যাট অন এডুকেশন’ব্যানারে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর ৪টি স্থানসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা।

পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকাল ১০টায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে, বেলা ১১টায় উত্তরার হাউজ বিল্ডিং মোড় ও বসুন্ধরা আবাসিক গেইটে এবং দুপুর ১২টায় ধানমন্ডি ২৭ নম্বর ও বনানীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এছাড়া নারায়ণগঞ্জ, শরীয়তপুর, চট্টগ্রাম, রাজশাহী এবং সিলেটেও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নো ভ্যাট অন এডুকেশনের মুখপাত্র ফারুক আহমাদ আরিফ জানিয়েছেন, নো ভ্যাট অন এডুকেশন জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট ঘোষণা হওয়ার পর, গত ১৩ জুন ও আনুষ্ঠানিকভাবে ৫ জুলাই থেকে শিক্ষাখাতে ভ্যাট প্রত্যাহারের দাবিতে শান্তিপূর্ণভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
বুধবার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীদের উপর পুলিশের গুলিবর্ষণ ও লাঠিচার্জের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, যে সব পুলিশ সদস্য শিক্ষক ও শিক্ষার্থীদের উপর গুলিবর্ষণ ও লাঠিচার্জ করেছেন, তাদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। আহতদের চিকিৎসার যাবতীয় ব্যয়ভার রাষ্ট্রকে বহন করতে হবে।
আরিফ বলেন, শিক্ষার উপর সাত দশমিক পাঁচ শতাংশ ভ্যাট প্রত্যাহার না হওয়া পর্যন্ত ছাত্রসমাজ ঘরে ফিরে যাবে না।
ইআর





