রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা রুস্তম আলী আকন্দ হত্যার ঘটনায় দায়ের কৃত মামলা ডিবির নিকট হস্তান্তর করা হয়েছে।
গতকাল বুধবার মতিহার থানা থেকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের কাছে মামলাটি হস্তান্তর করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (পূর্ব) প্রলয় চিসিম জানান,মামলার গুরুত্ব বিবেচনা করে তদন্তের জন্য বুধবার রাতে মামলাটি নগর গোয়েন্দা পুলিশের কাছে স্থানান্তর করা হয়েছে।
নগর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান বলেন,বুধবার রাতে মামলাটি স্থানান্তরের আদেশ হয়েছে। মামলার যাবতীয় কাগজপত্র হাতে পেলে তদন্তের কাজ শুরু করা হবে। ঘটনাটি নিয়ে যতগুলো বিষয় আলোচনায় এসেছে তার সব দিকই খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।
গত ৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুস্তম আলী আকন্দ নিজ কক্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
ঘটনার এক দিন পর ৫ এপ্রিল শনিবার রাতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদি হাসান বাদী হয়ে মতিহার থানায় হত্যা মামলা করেন। মামলায় বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতিসহ ৮জনকে আসামি করা হয়। এ ঘটনায় শিবিরের ২ কর্মীকে গ্রেফতার করে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
[b]ঢাকা, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]