সকাল ১০টায় উচ্চ মাধ্যমিক (এইচএসসি) সার্টিফিকেট ও সমমান পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৭৮.৩৩।
তবে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অপেক্ষমান অভিভাবকরা রয়েছেন শঙ্কায়।
ভিকারুন্নেছা নুন স্কুলের সামনে কয়েকজন অভিভাবক টাইমনিউজবিডিকে বলেন, এবারের এইচএসসি পরীক্ষায় বেশ কয়েকটি বিষয়ের প্রশ্ন পত্র ফাঁসের ঘটনা ঘটছে। অথত মাত্র একটি বিষয়ের পুনরায় পরীক্ষা নেয়া হয়েছে। এখন ফলাফল কী হয় তা নিয়ে যথেষ্ট শঙ্কা রয়েছে।
উল্লেখ্য, এবারের পরীক্ষায় বেশ কয়েকটি বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হয়েছিল বলে অভিযোগ ওঠে। এর মধ্যে ইংরেজি দ্বিতীয় পত্র ও গণিতের প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পায় শিক্ষা মন্ত্রনালয় গঠিত সরকারের তদন্ত কমিটি।
প্রশ্নপত্র ফাঁসের কারণে ঢাকা বোর্ডের অধীনে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করে নতুন করে নেয়া হয়েছিল। এই প্রশ্নপত্র ফাঁসের কারণে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। শিক্ষাবিদ, শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা আন্দোলন করেন।
ঢাকা, কেএ, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





