মঙ্গলবার বিকেলে ডাকসুর জিএস এস এম ফরহাদ ফেসবুক পোস্ট দিয়ে এই তথ্য জানান।

এর আগে গতকাল (সোমবার) সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে নাফিসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত ১২টার দিকে অবস্থার অবনতি হলে ডাক্তারের পরামর্শে আজ (মঙ্গলবার) সকাল থেকে একটা বেসরকারি হসপিটালের আইসিউতে নেওয়া হয় তাকে। সেখানে মারা যান তিনি।

নাফিস অমর একুশে হলের ৫০৭ নম্বর কক্ষের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বাদ মাগরিব কার্জন হলের রসায়ন বিভাগ প্রাঙ্গণে নাফিসের জানাজা হবে।

এমএম