খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের সংগঠন খুলনা ইউনিভার্সিটি ইকোনমিক্স সোসাইটি (কুয়েস) এর ১৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
অর্থনীতি ডিসিপ্লিনের শিক্ষক ও কুয়েসের উপদেষ্টা প্রফেসর ড. মো. নাসিফ আহসান আজ বুধবার এই কমিটি ঘোষণা করেন। নির্বাচন প্রক্রিয়ায় দায়িত্বে ছিলেন কুয়েসের উপদেষ্টা প্রভাষক তাছনিম মুরাদ মামুন।
অর্থনীতি ডিসিপ্লিন শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হন তানজির আলম ও সাধারণ সম্পাদক হিসেবে দ্বিতীয় সর্ব্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন অর্নিবাণ পাল।
এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি দীপ সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক তৈয়েবুর রহমান, শিক্ষা সম্পাদক রুহুল আমিন, কোষাধ্যক্ষ তৌসিফ ইয়াছির তথ্য ও প্রযুক্তি সম্পাদক রুপক চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সতেজ চাকমা, সমাজ সেবা সম্পাদক রাফিজাতুল কুবরা কাশমি এবং কার্যকরী পরিষদের সদস্য হিসেবে প্রাক্তন কুয়েসের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এবং সহ-সভাপিত আমেনা খাতুন সুমনাকে মনোনায়ন করা হয়েছে এবং মারুফ বিল্লাহ ও জাকারিয়া আহমেদকে ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালে অর্থনীতি ডিসিপ্লিনের সংগঠন খুলনা ইউনিভার্সিটি ইকোনমিক্স সোসাইটি (কুয়েস) ক্লাবের যাত্রা শুরু হয়।
এমবি





