বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। সকাল ৯ টায় উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ ছাদেকুল আরেফিন এর পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এসময় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া হয়।

সকাল ৯.৩০ এ উপাচার্যের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‍্যালি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু করে বরিশাল-পটুয়াখালি মহাসড়ক, ক্যাম্পাস সংলগ্ন ভোলা রোড ও ক্যাম্পাস এর বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ দের স্মরণ করে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ২৪ টি বিভাগ ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো পুষ্পস্তবক অর্পণ করে।

পুষ্পস্তবক অর্পণ শেষে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় উপাচার্য মহােদয় সকলকে বিজয়ের শুভেচ্ছা জ্ঞাপন করে বলেন , বাঙালী জাতি কৃতজ্ঞ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি , কৃতজ্ঞ জাতির সেই সকল সূর্য সন্তানদের প্রতি যাঁদের আত্মত্যাগের বিনিময়ে এ বিজয় অর্জিত হয়েছে । মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে একটি সুখী , সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক জাতি গঠনে সকলকে মিলেমিশে কাজ করে যেতে হবে। বিজয়ের এই দিনে তরুন প্রজন্মের প্রতি এ আমার আহবান ।

সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্টের (ছেলে) ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় ।

ইমন/এমআর