ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের পদচারণায় রমরমা পরিবেশ বিরাজ করছে।
আজ ২ মে সকল বিভাগের ক্লাস শুরু হয়েছে। প্রথম দিনেই নবীন শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিত লক্ষ করা গেছে। প্রথম দিনেই নবীনদের বণর করে নিয়েছে বিভাগের শিক্ষক ও প্রবিণ ভাই-বোনেরা।
দীর্ঘ অপেক্ষার পরে কাঙ্খিত ক্যাম্পাস জীবনের প্রথম দিনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের ব্যাপক প্রফুল্ল দেখাগেছে।
এরই মধ্যে ক্যাম্পাসের প্রান্তে প্রান্তে ফুটেছে কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়ার লালে লাল হয়েছে বিশ্ববিদ্যালয়ের মেইন গেট, প্রশাসন ভবন, টিএসসি এলাকাসহ ক্যাম্পাসের প্রতিটি প্রান্তর।
‘প্রথম দিনেই ক্যাম্পাসে এসে খুব আনন্দ অনুভুত হচ্ছে। নতুন নতুন বন্ধুদের সাথে পরিচিত হতে ভালই লেগেছে। আর ক্যাম্পসের কৃষ্ণচূড়া গুলো আমাকে বেশ আনোন্দিত করেছে। এভাবেই ক্যাম্পাস জীবনের প্রথম দিনের অভিজ্ঞতা ব্যক্ত করলেন বাংলা বিভাগের নবীন শিক্ষার্থী নুসরাত জাহান ইমা।’
আরবী ভাষা ও সাহিত্য বিভাগের নবীন শিক্ষার্থীদের জাহিদ হাসান বলেন-‘ অনেক অপেক্ষার পর ক্যাম্পাসের প্রথম দিনটা খুব ভাল লেগেছে। অনেক দিন ধরে এই দিনটির অপেক্ষায় ছিলাম। অভিজ্ঞ শিক্ষকদের পরশ পেয়ে নিজে কে গর্ভিত মনে হচ্ছে। শিক্ষদের কথা আমাকে খুবই উৎসাহিত করেছে।
এসএইচ





